পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের পার্বত্য এলাকায় যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার রাতে এই হামলা চালানো হয়।
পাকিস্তান-আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলের একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন থেকে দুটি মিসাইল ছোঁড়া হয়। গাড়িটি সন্দেহভাজন বিদ্রোহী-জঙ্গিদের বহন করছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত নিহত বিদ্রোহীদের পরিচয় জানা যায় হয়নি।
এই হামলা নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত পাকিস্তানের পার্বত্য অঞ্চলগুলো নয় দফা হামলা চালানো হলো। এ হামলায় ৫৫ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
