আফগানিস্তানে হামলায় ত্রাণকর্মীসহ নিহত ৯

আপডেট : ০২ জুন ২০১৫, ১৭:০৪
 
আফগানিস্তানের উত্তরাঞ্চলে জঙ্গি হামলায় সাত ত্রাণকর্মী সহ নয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে একটি গেস্ট হাউসে এই হামলা চালানো হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে।
 
হামলার জন্য তালেবান জঙ্গিদের দায়ী করে প্রাদেশিক উপ-পুলিশ প্রধান আব্দুল রাজ্জাক কাদেরি বলেছেন, বালখ প্রদেশের জারি জেলায় জঙ্গি হামলায় নিহতদের মধ্যে সাতজন ত্রাণ ও দুইজন নিরাপত্তাকর্মী রয়েছেন। সূত্র: এএফপি।