বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু অভিবাসীদের ভারতের নাগরিকত্ব দিতে কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানিয়েছে কংগ্রেস। সোমবার এই আহ্বান জানান আসাম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) প্রেসিডেন্ট অঞ্জন দত্ত।
অঞ্জন দত্ত সাংবাদিকদের বলেন, সীমান্ত পার হয়ে আসামে আসা সব বাঙালি হিন্দুদের ভারতের নাগরিকত্ব দিতে আমরা কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানিয়েছি।
তিনি অভিযোগ করেন, এসব মানুষ অবিভক্ত ভারতের নাগরিক ছিলেন। ধর্মের কারণে তাদের ওপর নির্যাতন চালানো হলে জীবন বাঁচাতে তারা পালিয়ে এসেছেন।
অঞ্জন জানান, গত ২৫ মে এপিসিসি এর নির্বাহী বৈঠকে এই ধরণের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে এআইসিসি’র সাধারণ সম্পাদক ও আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ উপস্থিত ছিলেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
