দক্ষিণপূর্ব এশিয়ার অভিবাসী সঙ্কটের মূল সমস্যা সমাধানে মিয়ানমার সরকারের উচিত সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের নিজেদের নাগরিক হিসেবে বিবেচনা করা। বুধবার যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান রিচার্ড ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।
অ্যান রিচার্ড বলেন, রোহিঙ্গাদের বার্মার (মিয়ানমার) নাগরিক হিসেবে বিবেচনা করা দরকার। এটি দেখানোর জন্য তাদের কাগজপত্রও দরকার।
বুধবারের মধ্যেই সাগরে ভাসমান ৭০০ অভিবাসীকে মিয়ানমার পাড়ে নামিয়ে আনবে বলে প্রত্যাশা করছেন রিচার্ড। শুক্রবার অভিবাসী এই নৌকাটিকে খুঁজে পায় মিয়ানমারের নৌবাহিনী। কিন্তু এটিকে পাড়ে না নিয়ে সাগরেই ভাসিয়ে রেখেছেন তারা। সূত্র: রয়টার্স।
