অবশেষে প্রায় সাত শতাধিক অভিবাসী বোঝাই নৌকা তীরে ভিড়তে দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। বুধবার রাখাইন রাজ্যের পশ্চিম উপকূলে ভেড়ে নৌকাটি।
শুক্রবার আন্দামান সাগরে ভাসমান অবস্থায় নৌকাটি খুঁজে পায় মিয়ানমার কর্তৃপক্ষ। ওই নৌকায় ৭২৭ জন আরোহী ছিল। নৌকার দুই অভিবাসীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুইশ থেকে তিনশ যাত্রী রোহিঙ্গা মুসলিম। বাকিরা বাংলাদেশি।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিত বলা হয়, এর আগে উদ্ধার হওয়া ২০০ অভিবাসীকে যেখানে রাখা হয়েছে, সেখানেই এ নৌকার নারী ও শিশুদের নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের বাংলাদেশ সীমান্তের কাছে একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে মিয়ানমার কর্তৃপক্ষ বলেছিল, নৌকাটির অধিকাংশ অধিবাসী বাংলাদেশি।
খবর রয়টার্সের।
