থাইল্যান্ডে অতর্কিত হামলায় ৪ সৈন্য নিহত

আপডেট : ০৪ জুন ২০১৫, ১৪:৩৮
 
থাইল্যান্ডের দক্ষিণে অতর্কিত গুলি হামলায় চার সৈন্য প্রাণ হারিয়েছে। দেশটির ইয়ালা প্রদেশের রামান জেলায় বুধবার সন্ধ্যায় একটি ফুটবল ম্যাচ থেকে ফেরার পথে তাদের ওপর অতর্কিত এ হামলা চালানো হয়।
 
রামানের ডেপুটি পুলিশ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল চানওট রাকসপ্রাম বার্তা সংস্থা এএফপিকে বলেন, এসব সৈন্য জেলা কার্যালয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে প্রীতি ফুলবল ম্যাচ শেষে ব্যারাকে ফিরছিলো। তারা সাদা পোশাকেই ছিল এবং পাঁচ থেকে ছয়জন বন্দুকধারী তাদের ওপর হামলা চালায়।
 
তিনি আরো জানান, হামলাস্থলেই সকলেই নিহত হয়। হামলাকারীরা সৈন্যদের অস্ত্র নিয়ে গেছে।
 
এদিকে বুধবার দক্ষিণাঞ্চলীয় পাতানি প্রদেশে অপর এক হামলায় আট সৈন্য আহত হয়েছে।