মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আপডেট : ০৫ জুন ২০১৫, ১১:১১
 
মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
 
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, সাবাহর রাজধানী কোতা কিনাবালু থেকে ৫৪ কিলোমিটার ও রানাউ শহর থেকে ১৯ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উত্পত্তিস্থল।
 
প্রাথমিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। এছাড়া সুনামির সতর্কতাও জারি হয়নি। সূত্র: এএফপি।