রাশিয়া পশ্চিমাদের প্রতি হুমকি নয় বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার প্রকাশিত পুতিনের একটি সাক্ষাতকারে এমন পশ্চিমাদের প্রতি এমন আশ্বাসের বাণী শুনিয়েছেন পুতিন। খবর - এএফপির।
ইউক্রেনের পূর্বাঞ্চলে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর তিনি দাবি করেন, রাশিয়া ইউক্রেনের শান্তি প্রক্রিয়ার পূর্ণ সমর্থন করে।
'আমি বলতে চাই, রাশিয়াকে ভয় পাওয়ার কিছু নেই। পৃথিবী এতটাই পরিবর্তিত হয়ে গেছে যে এখন আর কেউ ব্যাপক মাত্রায় সামরিক সংঘাতের কথা চিন্তাও করতে পারে না। আমি নিশ্চয়তা দিচ্ছি আমাদের এর বাইরে অনেক কিছুই করার আছে।'- ইটালির একটি দৈনিককে দেয়া সাক্ষাতকারে একথা জানান তিনি।
এর মাধ্যমে তিনি ন্যাটো ও রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের জন্য পদক্ষেপ নিলেন বলে মনে করা হচ্ছে।
