ছেলে-মেয়ের সম্মতিতে ধর্ষণ হয়: টোটারাম যাদব

আপডেট : ০৭ জুন ২০১৫, ১২:২৪
 
ছেলে-মেয়ের সম্মতিতে ধর্ষণ হয় বলে মন্তব্য করেছেন ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মন্ত্রী টোটারাম যাদব। শনিবার সাংবাদিকদের সামনে এরকম মন্তব্য করেন তিনি।
 
রাজ্যে ধর্ষণের ঘটনা কমবে কিনা- এমন প্রশ্নের জবাবে সমাজবাদী দলের এই নেতা বলেন, ‘ধর্ষণ কী? এটা কিছু না। ছেলে-মেয়ে পরস্পরের সম্মতিতে ধর্ষণ হয়।’
 
তিনি বলেন, ধর্ষণ দুই ধরনের। একটা জোর করে করা হয়। আরেকটি পারস্পরিক সমঝোতার মধ্য দিয়ে হয়।
 
শনিবার উত্তর প্রদেশের একটি জেলার কারাগার পরিদর্শন করেন টোটারাম যাদব। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলা সময় এরকম বিতর্কিত মন্তব্য করেন।
 
এর আগে ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সমাজবাদী দলের নেতা মুলায়ম সিং যাদব। মুম্বাইতে দুটি গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড প্রসঙ্গে মুলায়ম সিং বলেছিলেন, ‘ধর্ষণের শাস্তি কী মৃত্যুদণ্ড হওয়া উচিত? ছেলেরা এরকম ভুল করতেই পারে।’ সূত্র: এনডিটিভি।