বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম জিজ্ঞাসা করলে যে কেউ এক বাক্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কথাই বলবেন। সারা বিশ্বের কত শত বিষয় নিয়েই না প্রতিদিন তাকে ব্যস্ত থাকতে হয়। বিরোধী রাজনৈতিক দল কিংবা বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখতে সব সময়ই তাকে নানা পরিকল্পনা করতে হয়। কিন্তু শিশুদের সাথে মিত্রতার বিষয়ে বরাবরই বেশ বন্ধুসুলভ বারাক ওবামা।
IMG0
সমপ্রতি ওভাল অফিসে সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডসের মেয়ে ইলা হার্পার রোডসের সাথে ওবামা মেতে ওঠেন শিশুসুলভ খেলায়। শিশুর সাথে বারাক ওবামার মিতালি করার ছবিগুলো তুলে বৃহস্পতিবার ইনস্তাগ্রামে প্রকাশ করেছেন হোয়াইট হাউসের ফটোগ্রাফার পেটে সাউজা। শুধু ইলা হার্পারের সাথেই নয় এদিন বেশ কয়েকটি শিশুর সাথে হাসি খেলায় মেতে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট।-সিএনএন
