তুরস্কের গুরুত্বপূর্ণ আইনসভার নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এক দশকেরও বেশি সময় আগে ইসলামপন্থী ক্ষমতাসীন দল ক্ষমতায় আসার পর রবিবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। খবর: এএফপির।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে একটি নতুন সংবিধান প্রণয়নে প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের পরিকল্পনার ক্ষেত্রে এই নির্বাচনকে কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
এই নির্বাচনে ৫ কোটি ৩৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সূত্র: এএফপি।
