ইয়েমেনের রাজধানী সানায় সশস্ত্র বাহিনীর সদর দফতরে রবিবার ভোরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর সদর দফতরটি হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। নিহতদের মধ্যে ২০ জন বেসামরিক নাগরিক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সানার কেন্দ্রস্থলে ওই সদর দফতরে সৌদি জোটের চার দফা বিমান হামলায় কমপক্ষে ২০ জন বেসামরিক নাগরিক ও ২৫ সেনা কর্মকর্তা নিহত হয়েছে। সূত্র: এএফপি
