দক্ষিণ কোরিয়ায় মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (মার্স) ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে জনগণের ভীতি কমাতে দক্ষিণ কোরিয়া সরকার ‘সর্বাত্মক’ পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছে।
সৌদি আরবের পর দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাস সবচেয়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে। সৌদি আরবে এখন পর্যন্ত ২৮০ জনেরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে।
শনিবার রাতে নতুন করে আরও ১৪ জন মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে দেশটিতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে ৬৪ হল।
এই ভাইরাসের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংস্পর্শে আসা প্রায় এক হাজার ৮২০ জনকে আলাদা করে বা বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সার বিশ্বে এখন পর্যন্ত এক হাজার ১১০ জন মার্স ভাইরাসে আক্রান্ত হয়েছে যার মধ্যে ৪৩৭ জনের মৃত্যু হয়েছে। ২০ টির বেশি দেশে মার্স ভাইরাস ছড়িয়েছে। সবচেয়ে বেশি প্রাদুর্ভাব ঘটেছে সৌদি আরবে। এই ভাইরাসের এখন পর্যন্ত কোনো চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়নি। সূত্র: এএফপি