প্রিন্সেস শার্লটকে ভাইয়ের আদর

আপডেট : ০৮ জুন ২০১৫, ০১:৫০

ব্রিটিশ রাজপরিবারের সর্বকনিষ্ঠ সদস্য প্রিন্সেস শার্লটের প্রতি তার বড় ভাই প্রিন্স জর্জের ভালোবাসার কিছু ছবি সমপ্রতি প্রকাশ করেছে কেনসিংটন প্যালেস।

গণমাধ্যমে আসা চারটি ছবিতেই দেখা গেছে প্রিন্স জর্জ তার ছোট বোনকে কোলে বসিয়ে আদর করছে। একটি ছবিতে দেখা যাচ্ছে জর্জ তার বোনের কপালে চুম্বন দিচ্ছে। ক্রিম কালারের সোফায় বসা প্রিন্স এবং প্রিন্সেস দুই জনেই সাদা রঙের পোশাক পরেছিলো। প্রিন্স জর্জ পরেছিলো নীল রঙের শর্টস ও মোজা।

অ্যাম্বার হলের সোফায় বসা অবস্থায় তাদের ছবিগুলো তুলেছেন তাদের মা। এক ট্যুইট বার্তায় কেনসিংটন প্যালেস বলেছে ছবিগুলো ‘খুবই বিশেষ’। গত ২ মে জন্মগ্রহণ করেন প্রিন্সেস শার্লট।-বিবিসি