৫০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৬

আপডেট : ০৯ জুন ২০১৫, ১৬:০৫
 
রাজধানীর মিরপুর থেকে জাল নোট তৈরি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোন বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
 
মুঠোফোন বার্তায় বলা হয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
 
পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।