ভারতের ঝাড়খণ্ডে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১২ জন সন্দেহভাজন মাওবাদী সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে রাজ্যের পালমাও জেলার বাকোরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন মাওবাদীরা দামি গাড়িতে করে একটি সড়ক দিয়ে যেতে পারে এমন খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে ওৎ পেতে থাকে। গাড়িটি আসা মাত্র তারা সেটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরা পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ে ১২ জন সন্দেহভাজন মাওবাদী নিহত হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আটটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সূত্র: এনডিটিভি।
