রাজধানীর কলেজ

আপডেট : ১০ জুন ২০১৫, ০২:৫৩

রাজধানী ঢাকায় রয়েছে দেড় শতাধিক কলেজ। এর মধ্যে নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফে ভর্তি পরীক্ষা নেয়া হবে। অন্য কলেজগুলোতে জিপিএ-এর ভিত্তিতে ভর্তির সুযোগ থাকছে। জানাচ্ছেন নজরুল ইসলাম

 
রাজউক উত্তরা মডেল কলেজ :বাংলাদেশের ঢাকা শহরের উত্তরায় অবস্থিত সহশিক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৪ সালে স্থাপিত এই প্রতিষ্ঠানটি এরই মধ্যে বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে। জাতীয় শিক্ষাক্রমের অধীনে বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করা হয়। লিখিত এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে ষষ্ঠ, নবম এবং একাদশ শ্রেণীতে ছাত্র ভর্তি করা হয়ে থাকে। ওয়েবসাইট:  rajukcollege.info
 
ক্যামব্রিয়ান কলেজ :মেধা তালিকায় পরপর ৭ বার স্থান অর্জন এবং ASIC ও ISO সনদ প্রাপ্ত আধুনিক ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান ‘ক্যামব্রিয়ান। সাফল্যের ধারাবাহিকতায় পাশাপাশি প্রতিষ্ঠা করা হয় অঙ্গ প্রতিষ্ঠান; কিংস কলেজ, মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, উইনসাম স্কুল অ্যান্ড কলেজ। এটি গুলশান সার্কেল টু তে অবস্থিত। ওয়েবসাইট : www.cambriannewsbd.com
 
সাউথ পয়েন্ট কলেজ :২০০২ সালে অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা ও মালিবাগে পর্যায়ক্রমে প্রতিষ্ঠিতি হয় এই কলেজটি। ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ- অধ্যক্ষ মিসেস হামিদা আলী’র নেতৃত্বে পরিচালিত এই প্রতিষ্ঠানটি  ২০০৮ সালে ঢাকা শিক্ষাবোর্ডে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২০০৯  সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯ম স্থান অর্জন করে। বিস্তারিত জানতে : www.spscdhaka.edu.bd
 
ঢাকা কমার্স কলেজ :১৯৮৯ সালে ঢাকা কমার্স কলেজ প্রতিভষ্ঠার মাধ্যমে বানিজ্য বিষয়ে উন্নত শিক্ষা গ্রহণ তথা পৃথিবীর সেরা একাউন্টেন্সি প্রফেসনে যুক্ত হওয়ার পথ অধিকতর সুগম হয়। এটি প্রতিষ্ঠা করেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর কাজী মোঃ নুরুল ইসলাম ফারুকী। বর্তমান অধ্যক্ষ ও সদস্য সচিব প্রফেসর মোঃ আবু সাইদ এর নেতৃত্বে কলেজটি ঈর্ষনীয় ফলাফল অর্জন সহ ক্রমান্বয়ে আরো ভাল করছে। ওয়েবসাইট : www.dcc.edu.bd
 
গুলশান কমার্স কলেজ :২০০৪ সালে মধ্য বাড্ডা, গুলশান, ঢাকা-থেকে যাত্রা শুরু হয় এই কলেজটির।  ইতোমধ্যে এদের ৮টি ব্যাচ উত্তীর্ণ হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। ওয়েব সাইট: gulshan commerce college information
 
আইডিয়াল কমার্স কলেজ :রাজধানীর ফার্মগেটে অবস্থিত একটি কমার্স বিশেষায়িত কলেজ এটি। এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাদ্যোক্তা ইউসিসি গ্রুপের চেয়ারম্যান আব্দুল হালিম পাটোয়ারি।
 
আই. ই. এস স্কুল এ্যান্ড কলেজ :প্রতিষ্ঠানটি উত্তরার ৫ নং সেক্টরের ৬/এ রোডে প্রতিষ্টানটির নিজস্ব ভবনে অবস্থিত। প্রথমে স্কুল দিয়ে শুরু করার পর উন্নয়নের ধারাবাহিকতা ও শিক্ষার্থিদের চাহিদার ভিত্তিতে ২০০৩ সালে খোলা হয় এর কলেজ শাখা।
 
মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ :১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এটি। মোহাম্মদপুর নূরজাহান রোডে অবস্থিত। এখানে অধ্যক্ষ হিসেবে আছেন বিশিষ্ট শিক্ষাদ্যোক্তা  প্রফেসর আবদুস সালাম হাওলাদার। বিস্তারিত জানতে, www.mkc-dhk.info
 
নবকুমার ইনষ্টিটিউশন ও ড: শহীদুল্লাহ কলেজ :১৯১৬ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি ১৬ ঊমেষ দত্ত রোড, বকশিবাজারে অবস্থিত। প্রতিষ্ঠা করেছিলেন ‘নবকুমার ইনষ্টিটিউশন’। বর্তমানের প্রতিযোগিতাপূর্ণ অবস্থাকে সমন্বয় করে ৬০ জন শিক্ষক-শিক্ষিকা ও ১৪ জন কর্মচারী নিয়ে এগিয়ে চলছে নবকুমার ইনষ্টিটিউশন ও ডঃ শহীদুল্লাহ কলেজ।
 
কুইন্স স্কুল এন্ড কলেজ :২০০৯ সালে প্রতিষ্ঠিত কলেজটি ইতোমধ্যেই আলোচনায় এসেছে। খ্যাতিমান শিক্ষানুরাগী পরিবারের সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, ড. খন্দকার ফজলুল হুদা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়, মেধা, প্রজ্ঞা ও বিত্ত-বৈভবের বিনিময়ে উদ্বুদ্ধ হলেন এই আলোকোজ্জ্বল শিক্ষাপ্রতিষ্ঠান; কুইন্স কলেজ প্রতিষ্ঠায়। মোহাম্মদপুর আদাবরে এটি অবস্থিত। বিস্তারিত জানতে, www.queenscollegebd.com
 
তেজগাঁও কলেজ :১৯৬১ সালে প্রথম ঢাকা নাইট কলেজ নামের কলেজটিই আজকের ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজ। বৃহত্তম তেজগাঁও এ উন্নত উচ্চ শিক্ষা এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এটি। মো. আব্দুর রশীদ এর অধ্যক্ষ। বিস্তারিত জানতে, www.tejgaoncollegebd.com
 
ইউনিভার্সিটি উইমেনস্ ফেডারেশন কলেজ :১৯৬৫ সালে ধানমন্ডি ৬ নং সড়কে এটি অবস্থিত।  নারী শিক্ষায় গুণগত মানসম্পন্ন এক ঐতিহ্যবাহী কলেজ এটি।
 

উত্তরা টাউন কলেজ : উত্তরা একাডেমীক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই কলেজটি । এখানে বোর্ড প্রদত্ত সিলেবাসকে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বছরকে তিনভাগে ভাগ করে টার্ম অনুযায়ী প্রতিদিনের ক্লাস পরিচালিত হয়। বিস্তারিত জানতে- www.queenscollegebd.com