রাজধানীর মিরপুরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম রাসেল। মিরপুর-১১ নম্বরে তার একটি ওষুধের দোকান আছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, রাতে রাসেলকে হাসপাতালে আনা হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় গুলির চিহ্ন ছিল।
জাহিদুলে ভাই রাসেলের ভাষ্য, রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত দোকানে থাকা রাসেলকে গুলি করে পালিয়ে যায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
