ড্রামের ভিতর নারীর লাশ

আপডেট : ১১ জুন ২০১৫, ২১:৩০
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমপুর এলাকায় বৃহস্পতিবার সকাল ১০টায় পুলিশ প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে। নিহতের পড়নে সাদা কালো রংয়ের স্যালোয়ার ও কালো রংয়ের ওড়না রয়েছে।
 
পুলিশের ধারণা, বুধবার রাতে পরিকল্পিতভাবে ওই নারীকে হত্যা পর তার মরদেহ প্লাস্টিকের ড্রামে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পোশাক ও চেহারা দেখে মনে হচ্ছে মেয়েটি কোন অভিজাত পরিবারের কন্যা।
 
পুলিশ জানায়, উদ্ধার হওয়া নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।