ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি স্বর্ণসহ তিন জনকে আটক করা হয়েছে। আটক তিন জন সিঙ্গাপুর থেকে থেকে টাইগার এয়ারলাইনসের একটি বিমানে রাত ৮টার দিকে শাহজালালে এসে পৌঁছান। এসময় তাদেরকে তল্লাশি করে এই স্বর্ণ পাওয়া যায় বলে সহকারী কমিশনার মো. রিয়াদুল ইসলাম জানিয়েছেন।
