যুক্তরাষ্ট্রের কাছে লাদেনের ডেথ সার্টিফিকেট চেয়েছিলেন তার ছেলে

আপডেট : ২১ জুন ২০১৫, ০০:২৬

মার্কিন প্রশাসনের কাছে নিহত আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের ডেথ সার্টিফিকেট চেয়েছিলেন তার ছেলে। বৃহস্পতিবার গোপন তথ্য ফাঁস করে আলোচিত ওয়েবসাইট উইকিলিকস এ তথ্য জানিয়েছে। লাদেনের ছেলে সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসের কাছে এই সার্টিফিকেট চেয়েছিলেন।

 

সৌদি আরবের ৫ লাখ নথি ফাঁস করার ঘোষণা দিয়েছে উইকিলিকস। ইতোমধ্যে ৭০ হাজার নথি ফাঁস করেছে। রিয়াদের মার্কিন কনসাল জেনারেল গ্লেন কেইজার ২০১১ সালের ৯ সেপ্টেম্বর লেখা এক চিঠিতে লাদেনের ছেলে আব্দুল্লাহ বিন লাদেনকে জানান, আমি আপনার বাবা ওসামা বিন লাদেনের ডেথ সার্টিফিকেট দেয়ার অনুরোধ পেয়েছি।