শাহজালালে ৬০ লাখ টাকার ওষুধ জব্দ

আপডেট : ২১ জুন ২০১৫, ১৭:০৩
 
 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  রবিবার ৬০ লাখ টাকার ওষুধ জব্দ  করা হয়েছে।  ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. শহীদুজ্জামান সরকার জানান, থাইল্যান্ড থেকে এসব ওষুধ আনা হয়। এর মধ্যে তিন ধরনের ওষুধ আমদানি নিষিদ্ধ।