মোবাশ্বেরা জাহান ফাতিমা
কম্পিউটিংয়ের ক্ষেত্রে প্রথম দিকের সবচেয়ে জটিল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সিইউএল-এর ডিজাইন। এই ল্যাংগুয়েজ প্রোগ্রামের ভিত্তি হলো অ্যাবসট্রাক্ট ডাটা টাইপের মডিউল ফরমের ওপর। তার প্রজেক্টে আরো ছিল আরগাস নামের প্রথম হাইলেভেল ল্যাংগুয়েজ, যা সাপোর্ট করে ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম এবং প্রদর্শন করে প্রতিশ্রুত পাইপলাইন, ‘টর’ নামের অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেজ সিস্টেম। তিনি ডেভেলপ করেন বিশেষ ধরনের ডেফিনিশন সাবটাইম, যা লিসকভ সাবস্টিটিউশন প্রিন্সিপাল নামে পরিচিত। তিনি এমআইটি -তে প্রোগ্রামিং মেথলজি গ্রুপ পরিচালনা করেন। লিসকভ ন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের সদস্য এবং আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্স ও অ্যাসোসিয়েশন ফর কমপিউটিং মেশিনারি-এর ফেলো। ২০০৪ সালে প্রোগ্রামিং ও প্রোগ্রামিং মেথলজি ও ডিস্ট্রিবিউটেড সিস্টেমে প্রাথমিক অবদানের জন্য ‘জন ভন নিউম্যান মেডেল’ অর্জন করেন।
