পাকিস্তানের উপর দিয়ে বয়ে যাওয় তীব্র দাবদাহে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার থেকে দাবদাহে অন্তত ৭৪৪ জন মারা গেছেন। অন্য এলাকায় ৩৮ জন মারা গেছেন।
দ্য ইধি ওয়েলফেয়ার অরগাইজেশনের মুখপাত্র আনোয়ার কাজমি বলেছেন, গত তিন দিনে আমাদের দুইটি মর্গে চার শতাধিক লাশ গ্রহণ করা হয়েছে। এখানে ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে গেছে।
মঙ্গলবার সেখানকার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জরুরি অবস্থা জারি করেছেন। হিট স্ট্রোক সেন্টার স্থাপণে দেশটির সেনাবাহিনী সহায়তা করছে।
সিন্ধু প্রদেশের স্বাস্থ্য সচিব সাইদ মাঙ্গনেজো বলেছেন, গত চার দিনে করাচিতে সরকার পরিচালিত ৬১২ জন মারা গেছে। এছাড়া ৮০ জন অন্যান্য হাসপাতালে মারা গেছে।
দাবদাহজনিত কারণে করাচিতে হাজারেরও বেশি মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিত্সা নিচ্ছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সূত্র: বিবিসি।
