গুজরাটে প্রবল বন্যায় ৪৫ জনের মৃত্যু

আপডেট : ২৫ জুন ২০১৫, ১৮:৩৩
 
ভারতের গুজরাটের দক্ষিণাঞ্চল ও সৌরাষ্ট্রে প্রবল বন্যায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আমরেলি জেলায় মারা গেছে ৩৬ জন। প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় জেলাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
আমরেলি জেলার বাগাসারা শহরের কাছে একটি গ্রামে দুটি বাড়ি ধসে ১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া ভাবনগর জেলায় তিন জন, রাজকোট জেলার গাঁওদালে দুই জন এবং সুরাটে তিন জন মারা গেছে।
 
এদিকে বৃহস্পতিবার সকালে বৃষ্টিপাত কমায় সৌরাষ্ট্রের পরিস্থিতির উন্নতি ঘটেছে। তবে আগামী ২৪ ঘন্টায় ওই এলাকায় আরো ভারি বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় আবহাওয়া অফিস।সূত্র: টাইমস অব ইন্ডিয়া