কলাবাগানে যুবক গুলিবিদ্ধ

আপডেট : ২৭ জুন ২০১৫, ১০:৪০
 
রাজধানীর কলাবাগান এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক আহত হয়েছেন। কলাবাগান থানার ওসি মোহাম্মদ ইকবাল জানান, শুক্রবার মধ্যরাতে থানা থেকে মাত্র ৩০০ গজ দূরে সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে।
 

ওসি বলেন, ‘মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাত্ক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।’