রাজধানীর মতিঝিল থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—রবিউল ইসলাম (৩৫), আমানুর রহমান (৩৮) ও সাঈদুর রহমান (২৭)। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
মতিঝিল থানার পুলিশ জানায়—গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আরামবাগ এলাকায় একটি প্রাভেটকার (ঢাকা মেট্রো-গ-৮৮০৪) থামিয়ে তল্লাশি চালায়। এ সময় অস্ত্রসহ রবিউল, আমানুর ও সাঈদুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
