রাজধানীতে ব্যবসায়ী খুন

আপডেট : ২৯ জুন ২০১৫, ১০:১৪
রাজধানীতে নিজ বাড়িতে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মো. আবু জাফর খলিফা (৪২)। 
 
সোমবার ভোরে  কদমতলী থানার রায়ের বাগের মিরাজনগর এলাকায় ঘটনাটি ঘটে।
 
নিহতের স্ত্রী নূরজাহান জানান, মিরাজনগরের বি ব্লকে একটি ভবনের তৃতীয় তলায় তারা থাকতেন। বাসার সামনে তাদের একটি মুদি দোকান রয়েছে। ভোর ৫টার দিকে ভাড়াটিয়ারা তার স্বামীকে তৃতীয় তলার সিঁড়িতে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি অন্যদের জানান।
 
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।