খিলগাঁওয়ে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ৩০ জুন ২০১৫, ১৯:১২
 
 
 
রাজধানীর খিলগাঁওয়ে ইমামবাগ এলাকায় থেকে জুলেখা (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ২টার দিকে খিলগাঁও থানার পুলিশ তার লাশ উদ্ধার করে।
 
খিলগাঁও থানার এসআই সাইফুল ইসলাম জানান—জুলেখার স্বামী শ্যামল একজন নির্মাণশ্রমিক। পারিবারিক কলহের জের ধরে জুলেখা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে তার স্বামী জানিয়েছেন। তিনি আরো জানান—প্রাথমিকভাবে তার গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে থানায় ডেকে নেয়া হয়েছে।