চীনের স্মার্টফোন নির্মাতা জিওনি সম্প্রতি দীর্ঘস্থায়ী ব্যাটারির ম্যারাথন এম৩ মডেলের স্মার্টফোনকে পরিচয় করিয়ে দিয়েছে সবার সামনে। দেশের বাজারেও পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন।
এই স্মার্টফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা একমাস পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে সক্ষম। ডুয়াল সিম সমর্থিত এই স্মার্টফোনে রয়েছে ১ জিবি র্যাম, ৮ জিবি রম, ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর। ফলে হাই-এন্ড মোবাইল গেমগুলোও খেলা যাবে এই ফোনে।
এর ৭২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চি আকৃতির ডিসপ্লেতে এইচডি মাল্টিমিডিয়া কনটেন্টও প্রদর্শিত হয় নিখুঁতভাবে। ছবি তোলার জন্য রয়েছে ৮ ও ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। অ্যান্ড্রয়েড ৪.৪.২ অপারেটিং সিস্টেম ছাড়াও এতে রয়েছে নিজস্ব কাস্টমাইজড ইউজার ইন্টারফেস।
