প্রথমবারের মতো পরস্পরের দেশে দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও কিউবা। প্রায় ৫৫ বছর ধরে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে কোনো দূতাবাস নেই। ১৯৭৭ সাল থেকে ‘ইন্টারেস্ট সেকশন’ নামের একটি কূটনৈতিক দপ্তর চালিয়ে আসছে দেশ দুটি, কিন্তু তা দূতাবাসের মর্যাদা পায়নি।
বুধবার হোয়াইট হাউজে এই সংক্রান্ত একটি ঘোষণা দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ধারণা করা হচ্ছে, জুলাই থেকে দূতাবাস চালুর কাজ শুরু হবে।
১৯৫৯ সালে যুক্তরাষ্ট্র সমর্থিত কিউবার বাতিস্তা সরকারের উত্খাতের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়ে যায়। এরপর গত বছর থেকে আবারো পরস্পরের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়।
খবর বিবিসির।
