ইয়েমেনে কারাগার ভেঙে পালিয়েছে ‘সহস্রাধিক কয়েদি’

আপডেট : ০১ জুলাই ২০১৫, ১১:২৯
 
ইয়েমেনে কারাগার ভেঙে এক হাজার ২০০ জনের মতো কয়েদি পালিয়েছে। এদের মধ্যে সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিগোষ্ঠীর সদস্যও রয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, তিয়াজের জেল থেকে কয়েদিরা পালানোর সময় সংঘর্ষ হয়। তবে তারা কিভাবে পালিয়েছে তা এখনো পরিষ্কার জানা যায়নি।
 
একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, আল-কায়েদার সমর্থকরা কারাগারে হামলা চালিয়েছে। 
 
অন্য এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, মিলিশিয়াদের মধ্যে প্রচন্ড সংঘর্ষের সময় কয়েদিরা পালিয়েছে। সূত্র: বিবিসি।