নাইজেরিয়ার বোকো হারাম সংশ্লিষ্ট ৮৪ শিশুকে মুক্তি দিতে শুরু করেছে ক্যামেরুন। ৬ মাস আগে ক্যামেরুনের একটি কোরানিক স্কুলে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
কর্তৃপক্ষ দাবি করেছে, স্কুলটি বোকো হারামের প্রশিক্ষণ ক্যাম্প হিসেবে ব্যবহৃত হতো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করেছে, আটককৃত শিশুদের বেশকিছুর বয়স ৫ বছরের কম।
কোনধরনের অভিযোগ ছাড়াই এসব শিশুদের আটক রাখার ঘটনায় মানবাধিকার গ্রুপগুলোর অব্যাহত চাপের মুখে ক্যামেরুন তাদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়।
গত ডিসেম্বরে ক্যামেরুন জানায়, নাইজেরিয়ার উত্তর-পূর্ব সীমান্তের কাছে গুরভিদিগ এলাকায় বোকো হারামের একটি ট্রেনিং ক্যাম্পে অভিযান চালিয়ে তা গুড়িয়ে দেয়া এবং ৮৪ শিশুকে আটক করা হয়েছে। যাদের বেশিরভাগের বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লে. কর্নেল দিদার বাদজেকস জানান, অভিযানকালে সৈন্যরা ৪০ প্রশিক্ষককেও আটক করে এবং এসময় অনেকেই নিহত হন।
তিনি আরো জানান, আটককৃত শিশুদের ৪১ জন ইতিমধ্যেই তাদের বাড়িতে ফিরে গেছে এবং বাকিরা ঘরে ফেরার অপেক্ষায় আছে। খবর
বিবিসির।
