রাজধানীতে পুলিশি অভিযানে গ্রেফতার ৪

আপডেট : ০৩ জুলাই ২০১৫, ১২:২১

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা 'চাঁদাবাজ' বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। বৃহস্পতিবার বিকেলে ঢাকার ভাটারা, মহাখালী ও বনানী এলাকায় এসব অভিযান চালানো হয় বলে জানান সিআইডির জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুল আলম।
এ বিষয়ে তিনি বলেন, রিয়াদ খান (২৩), মো. নাহিদ হোসেন (২২), মো. আহসান কবির (৪৫) ও মো. শাকিল (২৪) এই চারজন কয়েক মাস আগে এবিএম ফাত্তাহ নামে আদাবরের এক বাসিন্দাকে ফোনে হুমকি দিয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। ভয় পেয়ে ফাত্তাহ তাদের বিকাশ করে ৩০ হাজার টাকা দেন। এরপরও ফাত্তাহকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিল। এরপর বিষয়টি সিআইডিকে জানান ফাত্তাহ। এ অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।