মায়ের অসচেতনায় সমুদ্রে ভেসে যাওয়া ১০ মাসের শিশুকে উদ্ধার করেছে তুরস্কের কোস্ট গার্ড। শুক্রবার দেশটির পশ্চিমে চানাক্কালি শহরের সমুদ্র সৈকতে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় মেলদা নামের শিশুটি।
শিশুদের জন্য তৈরি বিশেষ লাইফ হুইলে মেলদাকে বসিয়ে অন্যমনস্ক হয়ে যায় মা। এক সময় তার অজান্তেই শিশুটি সাগরের ঢেউয়ে এক কিলোমিটারের বেশি ভিতরে যায় । সেই সঙ্গে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় অল্প সময়ের মধ্যেই নাগালের বাইরে চলে যায় হুইলটি।
প্রথমে ভাসমান হুইলকে শূন্য মনে করলেও মেলদা’র মায়ের চিৎকারে সরব হয়ে উঠে সৈকতে আসা পর্যটকসহ স্থানীয়রা। তাদের চেষ্টা ব্যর্থ হবার পর জরুরী উদ্ধারে স্থানীয় কোস্ট গার্ড জাহাজ পাঠালে ডুবে যাওয়ার আগেই উদ্ধার করা হয় শিশুটিকে।
