পাকিস্তানের পাঞ্জাবে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর দায়ে মাওলানা আব্দুল গনি নামে এক ইমামকে ১০ বছর চার মাস কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। একই সঙ্গে তার সাত লাখ রুপি জরিমানা করা হয়েছে।
শুক্রবার পাঞ্জাবের সন্ত্রাস-বিরোধী আদালতের বিচারক খালিদ আরশাদ এই আদেশ দেন।
দুই মাস আগে পাঞ্জাবের হাসিলপুরের নিকটবর্তী কাইমপুর টাউনে একটি সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পর পুলিশ মাওলানা গনিকে গ্রেফতার করে পুলিশ।
