মিসরে বিমান হামলায় ২৫ জঙ্গি নিহত

আপডেট : ০৫ জুলাই ২০১৫, ১৪:০৪
 
মিশরের উত্তর সিনাইয়ে বিমান হামলায় ২৫ জঙ্গি নিহত হয়েছে। শনিবার এই হামলা চালানো হয়েছে বলে দেশটির নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।
 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সিনাইয়ের শেখ জুবেইদ টাউনের নিকটবর্তী এলাকায় এসব বিমান হামলা চালানো হয়েছে।হামলায় অস্ত্রশস্ত্র ও বিস্ফোরকের মজুদও ধ্বংস করা হয়েছে।
 
এছাড়া সিনাই ও গাজার সীমান্ত এলাকার একটি টানেল থেকে নিরাপত্তা বাহিনী আধা টন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
 
একইদিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সামরিক পোশাক পরে উত্তর সিনাই সফর করেছেন মিশরীয় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি।
 
এ সময় সেনা জওয়ানদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে সাম্প্রতিক দিনগুলোর লড়াইয়ে অন্তত ২০০ জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছেন সিসি।
 
সিসির ভাষণের কয়েক ঘন্টার মধ্যেই টুইটারে দেয়া এক বিবৃতিতে সিনাই আইএস দাবি করে, শেখ জুবেইদ এলাকায় তারা সেনাবাহিনীর দুটি যান লক্ষ করে দুটি বোমা হামলা চালিয়েছে।
 
তবে এই বিবৃতিতে দাবি করা তথ্যের সত্যতা তাত্ক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। সূত্র: রয়টার্স।