বোকো হারামকে ঠেকাতে আন্তর্জাতিক আলোচনার আহ্বান

আপডেট : ০৬ জুলাই ২০১৫, ১৬:০৯


নাইজেরিয়ার সশস্ত্র কট্টরপন্থী ইসলামী সংগঠন বোকো হারামের তৎপরতা ঠেকাতে আরো আন্তর্জাতিক আলোচনার আহ্বান জানিয়েছেন দেশটির নবনির্বাচিত রাষ্ট্রপ্রধান মুহাম্মাদ বুহারি। খবর বিবিসি ও রয়টার্সের।

তার এই আহ্বানে সাড়া দিয়ে এরই মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্টর ফ্রাঁসোয়া ওলাঁদ আফ্রিকার সন্ত্রাসবাদ মোকাবেলায় আরো বেশি ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, জনজীবনের প্রতি বোকো হারামের হুমকি অন্য যে কোনো সময়ের চেয়ে তীব্রতর। এই হুমকির অবসানে তিনি বিশ্বনেতৃত্বদের জড়ো করার চেষ্টা করবেন।

এছাড়া বুহারি আগামী ২০ জুলাই মার্কিন রাষ্ট্রপ্রধান বারাক ওবামার সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্র সফর করবেন। এরপর তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেডিভ ক্যামেরনের সঙ্গেও বৈঠকে বসবেন।