পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন

নিউইয়র্কে বিয়ানীবাজার সমিতির নির্বাচনের প্রস্তুতি শুরু

আপডেট : ১১ জুলাই ২০১৫, ১২:৩৬
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক-সাংস্কৃতিক সমিতির দ্বি-বার্ষিক (২০১৬-২০১৭) নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। 
 
শুক্রবার সংগঠনের উপদেষ্টা পরিষদ এবং সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ সভায় গঠন করা হয়েছে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন। সভায় আগামী ২৬ জুলাইয়ের মধ্যে সংগঠনের ভোটার সংগ্রহ করার শেষ দিন ধার্য করা হয়েছে।
 
সভায় সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন বিয়ানীবাজারের কৃতি সন্তান আনোয়ার হোসেন। এছাড়া আরো চারজনকে নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে। 
 
তারা হলেন- মোস্তফা কামাল, কামাল হোসেন (ফয়জুল হক), আবুল হোসেন ও সাংবাদিক রিজু মোহাম্মদ। 
 
যৌথ সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. আব্দুল হালিম আহমদ পাখি, হাজী মোহাম্মদ শামসুল ইসলাম, আছাব উদ্দিন, আব্দুস শুক্কুর ও শামস উদ্দিন এবং সংগঠনের সভাপতি আজিমুর রহমান বুরহান ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহুল। 
 
সভায় প্রবাসের সকল বিয়ানীবাজারবাসীকে ভোটার অন্তর্ভুক্ত এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নবগঠিত নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।