রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ২১ জুলাই ২০১৫, ১৮:১৩
 
রাজধানীর গাবতলী শাপলা জাহাজ ঘাট (বালুঘাট) এলাকায় শাহাদাত হোসেন (১৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) জাহানুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকাল প্রায় ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
 
তিনি জানান, নিহত শাহাদাতের বাবা হাফিজুল ইসলাম ওই এলাকারই ঘাট শ্রমিক। তার জন্য খাবার নিয়ে আসলে দুর্বৃত্তরা শাহাদাতকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাস জানান,  তার ডান গালসহ শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন রয়েছে।