কামরুলের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

আপডেট : ২২ জুলাই ২০১৫, ০২:৫৭

সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার অন্যতম আসামি সৌদি আরবে গ্রেফতার কামরুল ইসলামের বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি করেছে। ইন্টারপোলের ওয়ব সাইটে ‘রেড নোটিশে’ কামরুলের ছবিসহ যাবতীয় তথ্য প্রকাশ করা হয়েছে।

 

গতকাল মঙ্গলবার রাতে ঢাকার ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর সহকারী মহাপরিদর্শক (এআইজি) মাহবুবুর রহমান ভুঁইয়া বলেন, সৌদি আরবের রিয়াদ এনসিবি শাখা বাংলাদেশের কাছে কামরুলের ব্যাপারে রেড নোটিশ জারি করার অনুরোধ করে। দুই দিন আগে ফ্রান্সে ইন্টারপোলের সদর দফতরে কামরুলের বিষয়ে তথ্য দেয়া হয়েছিল। মঙ্গলবার ইন্টারপোলের ওয়েবসাইটে কামরুলের ব্যাপারে রেড নোটিশ জারি করার তথ্য প্রকাশ হয়। তিনি আরো বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ এনসিবির মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে। যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।