শাহজালালে দেড় লাখ রিয়ালসহ আটক ১

আপডেট : ২৫ জুলাই ২০১৫, ২১:৪৩
 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার মালয়েশিয়াগামী এক যাত্রীর কাছ থেকে দেড় লাখ সৌদি রিয়াল জব্দ করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় কাস্টমস যাত্রী আবুল হোসেনকে (৪৫) আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
 

ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার রুহুল আমিন জানান, আবুল হোসেন বাংলাদেশ বিমানের বিজি-০৬ নম্বর ফ্লাইটে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। রাত ৮টার দিকে তার ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর লাগেজ তল্লাশি করে এক লাখ ৪৩ হাজার রিয়াল উদ্ধার করা হয়। উদ্ধার করা রিয়ালের বাংলাদেশি মূল্য ২৯ লাখ টাকা।