বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী-কহুয়া

আপডেট : ২৬ জুলাই ২০১৫, ১৪:৪০
ফুলগাজী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মফিজুর রহমান জানান, রবিবার সকাল থেকে ফুলগাজীতে মুহুরী ও কহুয়া নদীর পানি বিপদ সীমার ৫ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 
 
গতকাল শনিবার মুহুরী নদীতে দু’টি এবং কহুয়া নদীতে একটি ভাঙন ছাড়া আর নতুন কোন ভাঙনের সৃষ্টি হয়নি। নিম্নাঞ্চলে বন্যার পানি প্লাবিত হলেও দ্রুত তা সরে যাচ্ছে। ফুলগাজী বাজার বন্যার পানিতে নিমজ্জিত হলেও আজ সকালে তা সরে গেছে। 
 
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, অবিরাম বৃষ্টির কারণে এবং নদী ভাঙনের ফলে এ বন্যার সৃষ্টি। তবে বৃষ্টি বন্ধ হলে পানি নিন্মাঞ্চল থেকে দ্রুত সরে যাওয়ার সঙ্গে সরঙ্গ বন্যা পরিস্থিতি জনজীবনে স্বস্তি ফিরে আসবে। ফেনীতে ভোর থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে।