নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় ৮ জনের মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০১৫, ১৮:৫৬

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে জোসের কাছে একটি পানি শোধানাগার কেন্দ্রে এক বিস্ফোরণে বিষাক্ত ধোঁয়ায় আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো প্রায় ১০০ জন অসুস্থ হয়ে পড়েছে। খবর এএফপি’র।

আঞ্চলিক সরকারের মুখপাত্র স্যামুয়েল এমানুয়েল নানলে এক বিবৃতিতে জানান, জোস শহরের দক্ষিণাঞ্চলের ওই দোগোন কার্ফে কারখানাটিতে একটি ক্লোরিনের ব্যারেল বিস্ফোরিত হয়ে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে।

গভর্নর সিমন লালং এই ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরো ১০১ জন খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন।

-বাসস