সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে হামলা চালিয়েছে দেশটির জঙ্গি সংগঠন আল-শাবাব। স্থানীয় সময় রবিবার চালানো এই হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
অ্যাম্বুলেন্স কর্মী আবদিকাদি আবদিররহমান রয়র্টাসকে বলেছেন, আমরা ১৩ জনের মৃতদেহ পেয়েছি। এছাড়া ২১ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার রঢয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি গাড়িতে করে বিস্ফোরক নিয়ে বিমানবন্দরের কাছে জাজিরা হোটেল প্যালেসের গেটে হামলা চালানো হয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিহতের মধ্য চীনের একজন নাগরিক রয়েছেন। তিনি সোমালিয়ার ঐ হোটেলে অবস্থিত চীনের অ্যাম্বাসিতে কাজ করতেন। এছাড়া তিনজন সামান্য আহত হয়েছেন।
আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। সূত্র: রয়টার্স।
