রাজধানীর সবুজবাগে ট্রাক চাপায় মনিরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। রবিবার রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ পাশে জামে মসজিদ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী একটি ট্রাকে ঢাকা আসছিলেন মনিরুল। ওই ট্রাক থেকে নামতে গিয়ে ট্রাকটির চাকায় পিস্ট হন তিনি। পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সাধীন অবস্থায় মারা যান মনিরুল ইসলাম। তিনি বগুড়ার আদমদিঘী এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।
