ভারতে অবৈধ অনুপ্রবেশে ৫ বাংলাদেশির জেল

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ১৪:২৯
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৫ বাংলাদেশিকে ২৮ দিনের কারাদণ্ড দিয়েছে ভারতের একটি আদালত। মঙ্গলবার ভারতের আসামের বিচারিক হাকিমের আদালত এই শাস্তি দিয়েছে। আসাম ট্রিবিউন এক প্রতিবেদনে একথা জানায়।
 
৫ বাংলাদেশিকে ২৮ দিনের সশ্রম কারাদণ্ড ছাড়াও প্রত্যেককে ৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক মাসের কারাভোগের আদেশ দেয়া হয়। ভারতীয় পাসপোর্ট আইন অনুযায়ী এ সাজা দেয়া হয়েছে।  
 
কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশিরা চট্টগ্রামের খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা এলাকার বাসিন্দা। 
 
শনিবার আসামের সাবরুম উপজেলায় প্রবেশের পরপরই বিএসএফ সদস্যরা তাদের গ্রেফতার করে।