মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক তার উপপ্রধানমন্ত্রী মুহিউদ্দিনকে সরিয়ে দিয়েছেন। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল আবদুল গনি পাতাইলকেও সরিয়ে দেয়া হয়েছে। মুহিউদ্দিনের স্থাভিষিক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি। এ ছাড়া, মন্ত্রিপরিষদের আরো ৪ সদস্যকে বদল করা হচ্ছে। খবর বিবিসির।
উপপ্রধানমন্ত্রী মুহিদ্দিনকে সরিয়ে দেয়ার পর প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেন, ‘প্রকাশ্যে সরকারের সমালোচনা করা তার ঠিক হয়নি। এটি সরকারের সন্মিলিত দায়িত্বশীলতার চেতনার পরিপন্থী।’
