রাজধানীতে বোমা তৈরির সময় আটক ১

আপডেট : ৩০ জুলাই ২০১৫, ১১:৫১
রাজধানীতে বোমা তৈরির সময় একজনকে আটক করেছে খিলখেত থানা পুলিশ। তিনি শিবির কর্মী বলে জানিয়েছে পুলিশ।
 
বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়।
 
গণমাধ্যমে পাঠানো পুলিশের এক তথ্যে জানানো হয়েছে, তাকে আটকের সময় ৭০টি চকলেট বোমা, ১.৫ কেজি গান পাউডার ৪ কেজি অশনাক্ত পাউডার, ৬ কেজি পাথর, ১৭০টি গজাল, বই ও সিডি উদ্ধার করা হয়েছে।
 
এ ব্যাপারে খিলখেত থানায় বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।