বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ১১:২৬
 
বান্দরবানের শুয়ালক এলাকায় একটি সেতু দেবে গেছে। এতে জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
 
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ জানিয়েছেন, সেতুটি মেরামতের কাজ চলছে। শনিবার সন্ধ্যা নাগাদ মেরামত কাজ শেষ হবে বলে আশা করছি।
 
এদিকে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বান্দরবান-রাঙামাটিসহ বিভিন্ন সড়কের বিভিন্ন অংশ প্লাবিত হয়েছে।